Friday, September 11Welcome khabarica24 Online

চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৪

earthqake_288294

চীনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে) রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প দেশটির উত্তর-পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ে আঘাত হানে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮০ জন।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জিনজিয়াংয়ে হোটানের পিশান কাউন্টিতে। চীনা আর্থকুয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, এর উৎস ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।এই ভূমিকম্পে অন্তত চার জন মারা গেছেন। তবে মৃতদের পরিচয় ও ঠিক কীভাবে তারা মারা গেছেন, তাৎক্ষণিকভাবে খবরে তা জানাতে পারেনি সিনহুয়া।পিশানে সরকারি এক ফার্মের কর্মী লি হুয়া জানিয়েছেন, ভূমিকম্পটি খুব জোরেশোরে অনুভূত হয়েছে। প্রায় মিনিটখানেক ধরে তার ঘরবাড়ি দুলেছে। লি হুয়া বলেন, ‘আমার খুব ভয় করছে।’সিইএনসি জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর দুটো মৃদুকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এদের মাত্রা ছিল যথাক্রমে ৩ এবং ৪ দশমিক ৬।