Saturday, October 24Welcome khabarica24 Online

দুই বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ: অর্থপ্রতিমন্ত্রী

abdul mannan_264150

দুই বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের কোন গ্রামে বিদ্যুতায়ন ও রাস্তাঘাটের বাকী থাকবে না। শুক্রবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক উপজেলা সদরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সিলেটের তরুণ লেখক অনন্ত বিজয় দাশকে হত্যা করে মৌলবাদীরা আবারও জঙ্গি রাষ্ট্র বানাতে চায় শেখ হাসিনার সরকার তা হতে দেবে না।