Tuesday, July 28Welcome khabarica24 Online

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে পাওয়া গেছে

image_217264.hasina salauddin

বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে সালাহউদ্দিনের পরিবার। ভারতের মেঘালয় রাজ্য থেকে তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সালাহউদ্দিন কথা বলেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের কাথা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।বিএনপির সহদফতর সম্পদক আব্দুল লতিফ জনি বলেছেন, সালাহ উদ্দিনের পরিবারের সঙ্গে দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাই বিএনপি যখন নিশ্চিত হবে সালাহ উদ্দিন আহমেদ জীবত রয়েছেন, কেবলমাত্র তখনই বলা যাবে তিনি বেঁচে আছেন।উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে নিখোঁজ হয়েছিলেন বিএনপির এই নেতা।