Tuesday, July 28Welcome khabarica24 Online

বাংলাদেশকে আরেকটি জাহাজ দিল যুক্তরাষ্ট্র

4_80231
বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে জাহাজ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ডের কার্টার রাশ ‘বিএনএস সমুদ্র অভিযান’ বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যালামেডায় যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের দ্বীপে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এরপর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের দেওয়া দ্বিতীয় জাহাজ হিসেবে ‘বিএনএস সমুদ্র অভিযান’ নৌবাহিনীতে যুক্ত হলো। ৩৭৮ ফুট দৈর্ঘ্যের ‘বিএনএস সমুদ্র অভিযান’ বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ সমুদ্রজয়ের সহযোগী হিসেবে থাকবে নৌবাহিনীতে।