Tuesday, July 28Welcome khabarica24 Online

পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

shakib al hasan bangladesh_260413

 

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাকিব ৮৯ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসে অসুস্থতার জন্য খেলতে পারেননি শাহাদাত হোসেন।ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ৩টি করে উইকেট পেয়েছেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মোহাম্মদ শহীদের চতুর্থ বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত পাকিস্তান ৭ রান তুলেছে। ৯ উইকেট হাতে থাকা সফরকারীদের লিড ৩৬১ রান।এর আগে বাংলাদেশকে ২০৩ গুটিয়ে দিয়েও খুলনা টেস্টের ভয় পাকিস্তানের ঘাড়ে ভর করে। গত টেস্টে প্রায় দুইদিন ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল স্বাগতিকরা। তাই বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা।প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থাকে স্বাগতিকরা।