Tuesday, July 28Welcome khabarica24 Online

কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

image_217682.hasina it

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বর্জন করে আরেকটি নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেন আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সরকার উৎখাত করা যায়। কিন্তু কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না।রবিবার রাতে গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাসির ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।এ জেড এম নাসির উদ্দিন তার স্ত্রী, দুই সন্তান এবং চট্টগ্রাম আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবনে আসেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন নির্বাচিত কমিশনার এ সময় উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের আন্দেলনের সময় রাস্তায় ছিলো না। সিটি করপোরেশন নির্বাচনকালেও ভোট কেন্দ্রে তাদের দলীয় কর্মীদের দেখা যায়নি। তিনি বলেন, বিএনপি আন্দোলনে ও সিটি নির্বাচনে বিজয় লাভ করতে ব্যর্থ হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করেছে এবং তারা এই বিশেষ ইস্যুতে সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য প্রচারণা চালাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, খালেদা ৯২ দিন নিজেই নিজেকে অবরুদ্ধ করে রাখলেন। ৬৫ জনকে নিয়ে একটি ঘরে বসে থাকলেন। অপহরণের নামে নাটক করলেন, মানুষ হত্যা করলেন। উনি কি মনে করেন, উনার প্ল্যান কেউ বোঝে না! তিনি বলেন, কোনো চাপের কাছে সরকার মাথা নত করবে না। কোনো চালবাজি করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ায় এ জেড এম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নাসির উদ্দিন জনগণের আশা-আকাঙ্খা পূরণ করার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে নগরীর জনগণের জন্য কাজ করবেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীলতা বৃদ্ধি করেছে।