Tuesday, July 28Welcome khabarica24 Online

তিন সিটি নির্বাচনে কারচুপি ও জালভোট এড়ানো যেত

ershad_78858

তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা সরকার চাইলে এড়ানো যেতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকলে ফলাফলও অন্য রকম হতে পারতো।আজ রবিবার সকালে চারদিনের সফরে রংপুরে পৌঁছেছেন এরশাদ। পরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।এরশাদ বলেন, নির্বাচনে সমর্থিত প্রার্থীদের পরজায় নিশ্চিত জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গেছে। এটি রাজনৈতিক শিষ্টাচার নয়। তবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে ফলাফলও অন্যরকমও হতে পারতো। তিনি বলেন, তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। তা না হলেও পারতো। সরকার চাইলে তা এড়ানো যেতো। এটা ভোটের ইতিহাসে খারাপ মডেল সৃষ্টি করবে।এরশাদ আরও বলেন, বিএনপির প্রতি এখন দেশের মানুষের আস্থা নেই। তারা ৯০ দিন আন্দোলন করে মানুষকে সীমাহীন কষ্ট দিয়েছে। নষ্ট হয়েছে কৃষকের ক্ষেতের ফসল। পুড়িয়ে মেরেছে মানুষ। তাই নিজেদের দুর্বলতা বুঝতে পেরে তারা আন্দোলন থেকে সরে গেছে। মানুষ শান্তি চায় বলে বিএনপির অন্যায় আন্দোলনে শরিক হয়নি।এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, যুগ্ম মহাসচিব এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।