Saturday, October 24Welcome khabarica24 Online

স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ ১১ মে

ec_78631

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ মে সোমবার কাউন্সিলর পদের জন্য এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম।তিনি জানান, গত ২৮ এপ্রিল ভোট গ্রহণের সময় অনিয়ম ও ভোটকেন্দ্রে ভাঙচুরের কারণে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ওই কেন্দ্রগুলোতে আগামী ১১ মে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সিরাজুল ইসলাম আরও জানান, ভাঙচুরের কারণে ৮নং ওয়ার্ডের কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৫৩নং ওয়ার্ডের শ্যামপুর আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৩৪নং ওয়ার্ডের পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছিল। এতে ওই তিন ওয়ার্ডের কাউন্সিলরদের গেজেট প্রকাশও বন্ধ রাখা হয়।