Sunday, October 25Welcome khabarica24 Online

২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

image_216241.2015-04-29_2_360164

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা।মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে প্রবৃদ্ধির হার ছিল ২.০ শতাংশের বেশি। আগের চেয়ে এই প্রবৃদ্ধির হার উল্লেখ্যযোগ্য। ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা করলে এটি হবে আর্থিক দিক থেকে শক্তিশালী প্রবৃদ্ধি।অর্থমন্ত্রী আজ তার সচিবালয়ের কার্যালয়ে ইকোনোমিক রিপোর্টার ফোরামের সদস্যদের সঙ্গে বাজেট পূর্ব আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।তিনি আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাজেটের আকার বেড়ে দ্বিগুণ হবে বলে ধারণা করা যাচ্ছে। আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে প্রায় তিন লাখ কোটি টাকা।