Saturday, October 24Welcome khabarica24 Online

গাজীপুরে কারখানায় আগুনে সাত শ্রমিক দগ্ধ

gazipur-map_255350

গাজীপুরের একটি কারখানায় অগ্নিকাণ্ডে নারীসহ সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রায় আগামী ওয়াশিং লিমিটেড কারখানার কম্প্রেসার রুমে এ অগ্নিকান্ড ঘটে।সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বন্ধ কারখানাটি সংস্কার কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক কম্প্রেসার রুমে ঘুমিয়েছিলেন। ভোরে সেখানেই এক নারী শ্রমিক লাকড়ি দিয়ে চুলায় রান্না করছিলেন। চুলার আগুন কম্প্রেসার মেশিনের গ্যাসের সংস্পর্শে গেলে আগুন ধরে যায়। এতে সাত শ্রমিক দগ্ধ হন।আগুনে দগ্ধদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানাটির কমপ্রেশার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন।তবে দগ্ধদের নাম-পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রের কেউই।