চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার দুপুরে সন্দ্বীপ চ্যানেলের ভাসানটেক এলাকায় একটি বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।লাইটার জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের উপ-সচিব (অপারেশনস) আতাউল কবির রঞ্জু জানান, এমভি মাস্টার সোহাগ নামের জাহাজটি ৯০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল। বেলা ২টার দিকে ভাসানটেক এলাকায় একটি বয়ার সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে। এর পরপরই সেটি ডুবে যায়। আশপাশের বিভিন্ন জাহাজ এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত জাহাজটির ১২ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানান তিনি।

