Saturday, October 24Welcome khabarica24 Online

ফখরুলকে জামিন দিতে হাইকোর্টের রুল

1420632181_75276

 

গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পল্টন থানার অন্য একটি মামলায় ফখরুলকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে পৃথক পৃথক আবেদনে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।আদালতে ফখরুলের পক্ষ শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।উল্লেখ্য, গত ৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে উত্তাপের মধ্যে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ এনে পল্টন ও মতিঝিল থানায় ওই মামলাগুলো দায়ের করা হয়।