Saturday, October 24Welcome khabarica24 Online

এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

1219_249375
নাশকতার দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তবে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর দ্বিমত পোষণ করেন।নিয়ম অনুযায়ী, মির্জা আব্বাসের জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মতিঝিল থানার মামলায় হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। জামিনের শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে পরে তিনি শুনানির জন্য বেঞ্চ ঠিক করবেন।এদিকে হাইকোর্টে একটি মামলায় জামিন পাবার পর মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, গ্রেফতারে ভয় পাই না। শিগগির নির্বাচনী প্রচারনায় নামবো। আব্বাস বলেন, আমার আশংকা আছে প্রচারনায় নামলে সরকার আমাকে গ্রেফতার করবে। তিনি ঢাকাবাসীকে ভোটের মাধ্যমে সরকারের জবাব দেয়ার অনুরোধ জানান।তিনি বলেন, আমি যে কোন সময় গ্রেফতার হতে পারি। হয়রানির আশংকাও করছি। রাজনীতি করি গ্রেফতারে ভয় পাই না। সিটি নির্বাচনে জয়ী হতে তিনি নগরবাসীর কাছে তার মগ প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।