Saturday, October 24Welcome khabarica24 Online

মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

abbas-001_74841

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত আটক না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।সোমবার মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না বা গণমাধ্যমে কথা বলতে পারবেন না।আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসান জানান, বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত আব্বাস মুক্ত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।এর আগে, তিনটি মামলায় আগাম জামিন নিতে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে আব্বাস হাইকোর্টে উপস্থিত হন। সেখানে তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমে অবস্থান নেন। বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।