Saturday, October 24Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বাসন্তী পূজা উপলক্ষে ফ্রি ব্লাড গ্র“পিং ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন

mir pic 26.03.15

মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বাসন্তী পূজা উপলক্ষে ফ্রি ব্লাড গ্র“পিং ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) মহা সপ্তমীতে উপজেলার কমরআলী গ্রামের পালপাড়ায় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে আয়োজিত বাসন্তী পূজায় এ সেবা প্রদান করা হয়।
দিনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিষ্ট্রার দুলাল কৃষ্ণ চৌধুরী। ক্যাম্পেইনে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ব্লাড গ্র“পিং সেবা প্রদান করেন ডা: নাছরীন সুলতানা জলি, ডা: মোঃ নুরুল হুদা, ডা: শতাব্দী পালসহ মাতৃকা হাসপাতালের চিকিৎসক দল। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার রতন পাল কাজল, বাসন্তী পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক বিপ্লব পাল চৌধুরী, সচিব গৌতম চৌধুরী, যুগ্ন সম্পাদক সুমন চৌধুরী, হারাধন চক্রবর্তী, কোষাধ্য সনজিত পাল, যুগ্ন কোষাধ্য সবুজ পাল, যুগ্ন সচিব শিবু বণিক, সৌমেন পাল প্রমুখ। এছাড়া অষ্টমী ও নবমীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।