Saturday, October 24Welcome khabarica24 Online

মান্না সরকারের ষড়যন্ত্রের শিকার : আসম রব

asm rob_240098

 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মাহমুদুর রহমান মান্না বর্তমান সরকারের ষড়যন্ত্রের শিকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলার জনগণ (শেখ হাসিনা) আপনাকে বিদায় করবেই। তাই সিদ্ধান্ত নিন ভদ্রভাবে যাবেন, না চিরদিনের জন্য ক্ষমতা থেকে বিতাড়িত হবেন।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘ স্বাধীনতার চেতনা, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মান্নার মুক্তি দাবি জানিয়ে রব বলেন, রাজনৈতিক ব্যক্তিদের সাথে রাজনৈতিক আচরণই করুন, রাজনীতির আড়ালে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করবেন না।আসম রব বলেন, সরকার বলছে মান্না নাকি দেশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে য়ড়যন্ত্র করেছে। মান্না দেশ ও সেনাবাহিনী নিয়ে কখনই ষড়যন্ত্র করতে পারে না। মান্না কখনও ষড়যন্ত্র তো দূরের কথা ষড়যন্ত্রের গন্ধও শুকতে পারতেন না।রাজাকার যেমন কোনদিন মুক্তিযোদ্ধা হতে পারে না তেমনি আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল হতে পারে না জানিয়ে রব বলেন, আওয়ামী লীগ, বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগের কারণেই মান্নাকে গ্রেফতার করা হয়েছে।আসম রব দাবি করেন, মান্নার বিরুদ্ধে মামলা মিথ্যা প্রমাণিত হবে। দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগকে বিদায় করতে হবে জানিয়ে বলেন, ক্ষমতায় থাকার জন্য সরকার সংলাপ করতে চাচ্ছে না।নির্বাচন কমিশনের সমালোচনা করে বর বলেন, এমন আইন করলেন যেখানে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাধারণ মানুষ নির্বাচন করতে পারবেন না। সংগঠনের সদস্য অ্যাডভোকেট ফজলুল হক’র সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনা করেন ঢাবি’র শিক্ষক ড. সুকোমল বড়–য়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারন সম্পাদক আব্দুল মালেক রতন, সংগঠনের নেতা শহীদুল্লাহ কায়সার, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।