জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রথম প্রেস সচিব মো. মামুন অর রশিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক বছরের চুক্তিতে তার এই নিয়োগের আদেশ জারি করে।
নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে মামুনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব হিসাবে তিন বছর দায়িত্ব পালন করে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন মামুন অর রশিদ।

