Tuesday, July 28Welcome khabarica24 Online

আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

ppppp_67726
লিবিয়ায় আরও এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস। পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।অপহৃত মো. আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী। তিনি লিবিয়ার আল-ঘানি তেল খনিতে কর্মরত ছিলেন।এর আগে শুক্রবার জিম্মি হয়েছেন বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে। লিবিয়ার একটি তেল খনিতে কর্মরত অবস্থায় আরও আট বিদেশি নাগরিকের সঙ্গে জিম্মি হন তিনি। তাদের জিম্মি করার সময় ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস জঙ্গিরা। এদের মধ্যে একজনকে শিরশ্ছেদ ও ১০ জনকে গুলি করে হত্যা করা হয়।বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে হত্যা করে সমালোচিত হওয়া আইএসের হাতে এ নিয়ে দুই বাংলাদেশি নাগরিক জিম্মি হলেন।