Sunday, October 25Welcome khabarica24 Online

খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

image_186768.atnewsbd

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য রাতের খাবার নিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের অভিযোগ, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়। প্রতিদিনের মতো আজও বুধবার রাত ৮টার দিকে একটি ভ্যানে করে বাইরে থেকে খাবার আনা হয়। কিন্তু সাদা পোশাকের একজন পুলিশ সদস্য খাবারসহ ওই ভ্যানটিকে কার্যালয়ের ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়েছেন।
তবে খালেদার কার্যালয় এলাকায় দায়িত্বরত গুলশান থানার এসআই সাব্বিরের দাবি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।