Sunday, October 25Welcome khabarica24 Online

অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

burn unit_62028

 

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে মৃতদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দ্বিন মো. নুরুল হক। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, এই ১০ লাখ টাকা প্রত্যেক জীবিত রোগীর নামে ও মৃত রোগীর নিকটাত্মীয়ের নামে একটা নির্দিষ্ট বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। রোগী কিংবা তার স্বজনরা ওই ১০ লাখ টাকার মাসিক সুদ যে পরিমাণ টাকা হয়, তা ব্যাংক থেকে তুলতে পারবেন।খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ রোগী কিংবা তাদের আত্মীয়দের কাছে ১০ লাখ টাকার এই চেক তুলে দেবেন বলে জানান মো. নুরুল হক।তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত পেট্রলবোমায় অগ্নিদগ্ধ ২৫ জন রোগীকে সরকারের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পেট্রলবোমায় অগ্নিদগ্ধ সব রোগীকে বিনামূলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের জন্য ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে।