Tuesday, July 28Welcome khabarica24 Online

হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ: বেনজীর

benjir_60792

 

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়ে সাতজনকে পুড়িয়ে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, ওই সাতজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেওয়া হবে। কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব মহাপরিচালক এই মন্তব্য করেন।প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী আইকন পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজন নিহত ও অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। র‍্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, ‘পেট্রোল বোমা দিয়ে শান্তিপ্রিয় মানুষগুলোকে হত্যা করে কী লাভ হয়েছে? এই হত্যাকাণ্ড লজ্জার বিষয়।’