সম্প্রতি ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওবামার নিরাপত্তা কাউন্সিলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ফিল রাইনার একথা জানান। গত ২৫-২৭ জানুয়ারি নয়া দিল্লিতে ওবামার সফরসঙ্গী রাইনার প্রেসিডেন্টের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করেন, যাতে এক প্রশ্নে বাংলাদেশের প্রসঙ্গটি আসে।রাইনার বলেন, “সত্যিকারেই বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। তবে আমি মনে করি, দুই নেতা (ওবামা ও মোদী) তাদের আলোচনায় গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় থাকার বিষয়টিতে একমত হয়েছেন, যা দেশটিতে (বাংলাদেশ) জনগণের ক্ষমতায়ন ঘটাতে পারে।”
নয়া দিল্লি গিয়ে নতুন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে ওবামা দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের গুরুত্বের কথা তুলে ধরেন বলে উল্লেখ করেন বলে জানান রাইনার।
তিনি উচ্ছ্বসিতভাবে বলেন, “ওবামা-মোদীর মধ্যে মাত্র ৫ মিনিটের একান্ত একটি বৈঠক হয়, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। একে দক্ষিণ এশিয়ায় ‘গেইম চ্যাঞ্জিং অপরচ্যুনিটি’ হিসেবে বিবেচনা করা যায়।”

