Tuesday, July 28Welcome khabarica24 Online

মির্জা ফখরুল তিন দিনের রিমান্ডে

fakhrul-2_211375
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার সকালে মির্জা ফখরুলের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ-এর আদালতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দেন।

 শুনানির আগে সকালে ফখরুলকে ঢাকা সিএমএম কোর্টে আনা হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতর হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। এরপর ৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা মামলায় গ্রেফতর দেখিয়ে আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক রিমান্ড এবং জামিনের দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।