Friday, September 11Welcome khabarica24 Online

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ৩ জানুয়ারি

image_169022.bcb logo
শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হবে ৩ জানুয়ারি। এ জন্য ২ জানুয়ারি বিকেল ৪টায় নির্বাচিত ক্রিকেটারদের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪ জানুয়ারি উড়ে যাবে শ্রীলংকায়। সেখানে দলটি শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং দুটি তিন দিনের ম্যাচ খেলবে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল : ওপেনিং ব্যাটসম্যান- জয়রাজ শেখ, মুনিম শাহরিয়ার, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান। মিডল অর্ডার ব্যাটসম্যান– জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাব্বেক হোসেন, শাহানুর রহমান, আবু সাইদ সরকার। পেস বোলার– রিফাত প্রধান, মেহেদি হাসান, নাহিদ হাসান, শাহিবুল মতিন, আব্দুল হালিম। স্পিনার- সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজি, সিফাত ইসলাম, উইকেট কিপার– প্রসেনজিত দাস, জাকের আলী।