Sunday, October 25Welcome khabarica24 Online

পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ নিহত, উত্তপ্ত যুক্তরাষ্ট্র

1_51974
যুক্তরাষ্ট্রে বর্ণবাদ আবার মাথাচাড়া দিয়েছে। দফায় দফায় পুলিশ, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গদের মধ্যে খুনোখুনি হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার রাতে আবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। কয়েকদিন আগে দুই দফায় শ্বেতাঙ্গ পুলিশ হত্যার পর নতুন করে কৃষ্ণাঙ্গ হত্যার এই ঘটনা ঘটল। দেশটির সেন্ট লুইসে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এন্টোনিও মার্টিন নামের ১৮ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হয়। কিশোর নিহত হওয়ার পর বার্কলেতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়। পুলিশ তাদের বিক্ষোভে বাধা দেয়। গত আগস্টে ফার্গুুসনে নিহত হয় আরেক কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন। পুলিশের মুখপাত্র ব্রায়ান  স্কেলম্যান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা নিয়মিত টহলের কাজ করছিল। এ সময় দুই যুবক তাদের দিকে এগিয়ে আসে। একজন তার হাতের বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ায় একজন পালিয়ে যায় এবং অন্যজন মারা যায়। বিবিসি, আল জাজিরা, এএফপি।