Tuesday, July 28Welcome khabarica24 Online

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

1411372826_3_50655

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দুর্নীতি মামল‍ার বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ হিসাবে বদলি করা হয়েছে। তার স্ত্রলে নিয়োগ দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু আহমেদ জমাদারকে। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি মামলার আদালতের বিচারক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে। অরফানেজ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন