Thursday, February 26Welcome khabarica24 Online

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

hanif ag

নিজস্ব প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে । বিরোধী দল চাইলে সে নির্বাচনে অংশ নিতে পারে। সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি  বিরোধী দলকে উদ্দেশ্য করে  বলেন, চক্রান্তের পথ পরিহার করে মানুষ হত্যা বন্ধ করুন। এবার জনগণের গাড়িতে আগুন দিলে সে আগুনের আচ আপনাদের গায়েও লাগবে। বিরোধী দলীয় নেতাকে দেয়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণ এখনও অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা (বিএনপি) যদি দেশ ও জাতির স্বার্থে আলোচনা করতে চান আপনাদের জন্যে আলোচনার দুয়ার খোলা আছে। আপনারা দিন তারিখ ঠিক করে আমাদের জানাতে পারেন। আমরা সেই তারিখেই বসার জন্যে প্রস্তুত।

Leave a Reply