Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।

বিশেষ প্রতিনিধি- উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মীরসরাইয়ের বড়তাকিয়ায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যা লি সম্পন্ন হয়েছে। প্রতিবন্ধীতা অর্ন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরাম্বিত করি – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের বিশিষ্ট আয়কর আইনজীবী জনাব নজরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, আইন গবেষক ও আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব এম মাঈন উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন, বড়তাকিয়া সোপান সংঘের সভাপতি জনাব মাসুদ রেজাউল করিম চৌধুরী, হিতকরীর প্রতিষ্ঠাতা জনাব শহিদুল ইসলাম রয়েল, জাগ্রত প্রতিভার সভাপতি জনাব মোঃ গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাকসুদুল আলম শাহিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ এবং প্রজন্ম মীরসরাইয়ের সভাপতি জনাব মোঃ রহিম উদ্দিন। এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন ইপসা’র ম্যানেজার তাপস নন্দী, জোরারগঞ্জ প্রতিবন্ধী সংগঠনের সদস্য জনাব অভি নাথসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন যে, প্রতিবন্ধীদের খাটো করে দেখার সুযোগ নেই বরং সরকার ও বিভিন্ন ব্যক্তি উদ্যোক্তাদের এগিয়ে এসে সমাজের এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। প্রধান আলোচক অ্যাডভোকেট সরওয়ার নিজামী তার বক্তব্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের পটভূমিসহ এর ইতিহাস তুলে ধরেন বলেন যে, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে আরও বড় পরিসরে ভূমিকা রাখার সময় এসেছে এখন। প্রশাসনের উচ্চ স্তরের মানুষের সাথে প্রতিবন্ধী মানুষেদের সংযোগ ঘটিয়ে দিতে পারলে প্রতিবন্ধীরা আরো বেশি উপকৃত হবে তিনি অভিমত পেশ করেন।

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদ বলে অন্যান্য বক্তারা মত পেশ করেন। অনুষ্ঠানে মীরসরাইয়ের বিভিন্ন সংগঠনের প্রায় একশত বিশজন প্রতিবন্ধী এবং কিছু অবিভাবক উপস্থিত ছিলেন।