
বিশেষ প্রতিনিধি–
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে মীরসরাইয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সভাপতি হুসাইন মুহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিন রাজু ও যুগ্ম-আহ্বায়ক এমরান আনোয়ার, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয় সম্পাদক ফিরোজোর রহমান শাকিল
দোয়া মাহফিলে মীরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক শাকিল, সদস্য তৌহিদুল ইসলাম নিশান, মীরসরাই কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, কলেজ ছাত্রনেতা ফখরুল ইসলাম ভূঁইয়া ও ইকবাল হোসেন ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ৩নং থেকে ১২নং ইউনিয়ন পর্যন্ত ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ৩নং ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহাগ, ৪নং ধুম ইউনিয়নের সভাপতি এমরান হোসেন মেহেদী, ৬নং ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন তারেক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৭নং ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক তামিম হোসেন, ৮নং ইউনিয়নের সাধারণ সম্পাদক তানভীর হোসেন অভি, ১০নং ইউনিয়নের সভাপতি আব্দুল্লা আল মাসুম মনিম ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাজিব, ১১নং ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ নুরখান, এবং ১২নং ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা রিয়াদ হোসেন, নিলয়, মোতালেব, ফিরোজর রহমান শাকিল, শাহবুদ্দিন সোহাগ, সাইফুল ইসলাম, সিয়াম, আমজাদ, সাকিব, মির হোসেন টিটু, সাগর, নয়ন, আরিফসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শে উজ্জীবিত হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
