Thursday, February 26Welcome khabarica24 Online

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর নেই

কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি-খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শ্রদ্ধেয় শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর বেঁচে নেই।আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র–ছাত্রীসহ স্থানীয় শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে।দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে গুণী শিক্ষকদের ওপর নির্ভর করে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলিত করেছে, তাঁদের অন্যতম ছিলেন জনাব মুকুল জ্যোতি চাকমা স্যার। তিনি শুধু একজন শিক্ষকই নন—ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক, অভিভাবকসুলভ একজন পরামর্শদাতা।শিক্ষকতা জীবনে মুকুল জ্যোতি চাকমা স্যার ছিলেন অত্যন্ত আন্তরিক, সৎ এবং দায়িত্বশীল একজন মানুষ। শিক্ষার্থীদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও নৈতিক শিক্ষার প্রতি তাঁর অঙ্গীকার সবসময়ই অনুপ্রেরণার উৎস ছিল।স্যারের মৃত্যুতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।