Wednesday, February 25Welcome khabarica24 Online

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমির বালক ও বালিকা শাখার দুই দিনব্যাপী বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ ও ৩০ ডিসেম্বর একাডেমি প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।

একাডেমির অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন, “দারুল ইরফান একাডেমি মানসম্মত শিক্ষা (Quality Education) নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও জানান, ২০২৬ সাল থেকে বালক শাখা সম্পূর্ণ পৃথক ভবনে স্থানান্তরিত হবে, যার ফলে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, দারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ আল বাকি এবং IIUC-এর দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির চিফ কো-অর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মমতাজুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল মিসেস হাসিনা ইয়াসমিন। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইয়াকুব, হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আবুল ফয়েজ ও হাফেজ মাওলানা আবু তাহের।

অনুষ্ঠানে দুই শাখার সকল শ্রেণির মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ১১১ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এ বছর বিশেষ কৃতিত্বের জন্য ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন সৈয়দ আহনাফ হোসেন, নাদরাতুন নাঈম জুমানা এবং তাউজুল হাসান খান।