Wednesday, February 25Welcome khabarica24 Online

তারাকাটিয়ায় আগুনে পুড়ে গেল মুক্তিযোদ্ধার কাচারিঘর

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলারর পৌরসভাধিন তারাকাটিয়া গ্রামের আব্দুল হাকিম ভূঁইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলামের পরিবারিক কাচারী ঘরটি পুড়ে গেছে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে অজ্ঞাত কারনে এই অগ্নিকান্ডে পুড়ে যায় রাতের প্রথম প্রহরেই এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাচারী ঘর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে বাড়ীর একরামুল হক ( ৫০) মীরসরাই থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। এই বিষয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রনকারী টিমের প্রধান মীরসরাই ফায়ার সার্ভিস এর চালেংগ মারমা বলেন আগুনে পুড়ে যাওয়া কাচারী ঘরটিতে শুধুমাদ্র লাকড়ি ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় বাড়ির অন্যান্য ঘরে আগুন পৌছায়নি। তিনি আরো বলেন প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন কেউ বিড়ি সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ সেই ঘরের লাকড়ির উপর ফেলায় আগুনের সূত্রপাত বলে অনেকের ধারনা । তবে এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম দাবী করেন কেউ ষড়যন্ত্রমূলকভাবেই এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।