
মীরসরাই প্রতিনিধি ::
প্রচন্ড তাপদাহে জনজীবন উষ্ঠাগত। গ্রামীন জনপদে ও অনেকের মš’ব্য এমত তীব্র গরম আর কেউ দেখেনি অন্ত:ত কয়েক যুগে ও। মীরসরাই উপজেলায় রবিবার (১১ মে) ৩৮ ডিগ্রি সেলসিয়েস থেকে ৪৫ ডিগ্রি সে. পর্যন্ত তাপদাহ ছিল । তবে শেষ বিকেলের সময় থেকে রাতে কোন কোন ¯’ানে হালকা বাতাস বয়েছে। কোথাও কোন বৃষ্টিপাত হয়নি।
তীব্র এই তাপদাহকালে মীরসরাই সদর বাজারের কলেজ রোডে সুমন ( ৩২) নামে এক কলা ও পেপে দোকানীর কলাগুলো সব দুপুর ১টা নাগাদ পুড়ে যাওয়া বর্ণের কালো হয়ে যায়। কয়েক কলার আস্ত ছড়া এভাবে কাল কেন হলো জানতে চাইলে সুমন জানায় সকালে ও কলাগুলো বিক্রি হবার উপযোগী হলুদ বর্ণের ছিল। বেলা যতোটা বাড়তে থাকে দুপুর নাগাদ রোদের তাপে প্রায় কলা এভাবে কাল হয়ে যাওয়ায় আর কেউ কিনছে ও না। অগত্য সব ফেলে দেয়া ছাড়া উপায় নেই। পাশ^বর্তি দোকানীরা ও বলে রোদেই এমন হয়ে গেছে। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন প্রচন্ড তাপদাহে আম, জাম, কাঠাল সহ সবই পেঁকে যাচ্ছে দ্রুত । কলাগুলো সম্ভবত পরিপক্কতা কম বা ক্ষিনকায় থাকায় গরমে এভাবে পুড়ে গেছে। আবহাওয়ার বৈরিতায় এমন হতেই পারে। এভাবে চলতে থাকলে অনেকের সবজি ক্ষেত ও পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
