Tuesday, October 27Welcome khabarica24 Online

জসিম উদ্দিন সারাদেশে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত

12345

নাছির উদ্দিন ঃ
মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন সারাদেশে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ এবং সমাজসেবার ৬১ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনে তাঁর হাতে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তার সনদ ও ক্রেস্ট তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির। গত ৫ জানুয়ারি ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই মিরসরাই উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন জসিম উদ্দিন। এদিকে জসিম উদ্দিনের এই অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো।