
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তকিবুল হাসান তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মীরসরাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ জুন) বেলা ১২টায় মীরসরাই সদরে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নুর উদ্দিন রাজু, সাখাওয়াত হোসেন, মোঃ পারভেজ, এমরান আনোয়ার, আমিন শরীফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসেক, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মাঈন উদ্দিন টিপু, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিটু;
নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদ, সদস্য সচিব আরশাফ রিয়াজ, মিরসরাই কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন, মোঃ ফখরুল, রিয়াদ আসিফ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাকিল, জাহেদুর নবী, তানজিম আহম্মেদ সজীব; সদস্য আবদুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিশান, তোফিক।

এতে আরও উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন সোহাগ, আসাদুজ্জামান পারভেজ, রফিকুল ইসলাম, সাজ্জাদুল কারিম মিঠু, আসিফ নুরখান, আবদুল্লা আল মাসুম, তামিম হোসেন, সাইফুল ইসলাম দুলাল, নুরুস সালাম ফাহিদ, জাহিদুল হক চৌধুরী, ইকবাল হোসেন ইমন, ফখরুল ভূইয়া, মুসলিম উদ্দীনসহ ১ থেকে ১৬ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ
