Friday, September 11Welcome khabarica24 Online

করেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর

নিজস্ব প্রতিনিধিঃ উপজেলার ১নং করেরহাট ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি বসতঘর। করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রুহুল আমিন মিস্ত্রী বাড়ীতে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরের বাসিন্দাদের কাছ থেকে চার্জার ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। আগুনে সহোদর মৃত মিজান ও মোঃ ফজলু মিয়ার সম্পূর্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে বাড়ীর অন্যান্য বসতঘর গুলো পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। আগুন সূত্রপাত হওয়ার ৪৫মিনিট পর ফায়ার সার্ভিস আসলেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।অগ্নিকান্ডে ৪ লক্ষের অধিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply