Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

বান্দরবানে বাপ্পি-মাহির শুটিং ইউনিটের গাড়ি খাদে, আহত ৪

বান্দরবানে বাপ্পি-মাহির শুটিং ইউনিটের গাড়ি খাদে, আহত ৪

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক- বান্দরবানে চলছে বাপ্পি-মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির গানের শুটিং। শাহনেওয়াজ শানুর পরিচালনায় গানের দৃশ্যধারণ শেষে শুটিং স্পট থেকে হোটেলে ফেরার পথে শুটিং ইউনিটের একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে আহত হয় ৪ জন। আহতদের মধ্যে ছিলেন দুজন প্রোডাকশন বয় ও দুজন লাইটম্যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত। তবে দুর্ঘটনার শিকার গাড়িটিতে ছিলেন না বাপ্পি-মাহি। তাঁরা ছিলেন পেছনের একটি গাড়িতে। এ প্রসঙ্গে শাহনেওয়াজ শানু বলেন, ‘গতকাল আমরা শুটিং শেষ করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ করেই আমাদের একটি গাড়ি খাদে পড়ে যায়। আল্লাহ সহায়, আমাদের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমাদের শুটিংয়ে দুটি গাড়ি ছিল। একটিতে শুটিং ইউনিট, আরেকটিতে শিল্পীরা ছিলেন। যেহেতু বাপ্পী, মাহি আলাদা গাড়িতে ছিলেন তাই তাঁদের কিছু হয়নি। সবাই দোয়া করবেন আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে যায়।’ বুধবার (১...
তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী চন্দনের ফেসপ্যাক

তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী চন্দনের ফেসপ্যাক

সুস্বাস্থ্য, স্লাইড
ডেস্ক- তৈলাক্ত ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে এ ধরনের ত্বকে তেল চিটচিটে ভাব দূর করে উজ্জ্বলতা ও কমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে চন্দনের ফেসপ্যাক। জেনে নিন তৈলাক্ত ত্বকের জন্য চন্দনের ফেসপ্যাকের কার্যকারিতা- চন্দনের ফেসপ্যাক তৈরির প্রণালী ১। ১ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ১ চা চামচ চন্দনের গুঁড়া এমং ১ চিমটি হলুদ গুঁড়া ভালোভাবে মেশান। ২। এর সাথে সামান্য দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন। দুধের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। ৩। এবার এই প্যাকটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০-২০ মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য। ৪। তারপর মুখে সামান্য পানির ছিটা দিন এবং আঙ্গুল দিয়ে বৃত্তাকারে ঘষতে থাকুন। তাহলে খুব সহজেই প্যাকটি উঠে যাবে। ৫। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ৬। সপ্তাহে ১ দিন এই প্যাকটি ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর প্রভাব দূর ...
রাখাইন রাজ্যে মানবশূন্য ১৭৬টি রোহিঙ্গা গ্রাম: মিয়ানমার

রাখাইন রাজ্যে মানবশূন্য ১৭৬টি রোহিঙ্গা গ্রাম: মিয়ানমার

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক- মিয়ানমারে রোহিঙ্গা ও সেনাবাহিনীর সংঘাত শুরু হওয়ার পর রাখাইন রাজ্যের ১৭৬টি রোহিঙ্গা মুসলিম গ্রাম এখন জনমানবশূন্য বলে জানিয়েছে মিয়ানমার। বৌদ্ধ অধ্যুষিত দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জ হাতয়ের বরাত দিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাখাইনের তিনটি শহরতলিতে মোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রামে কোনো মানুষ নেই। আশপাশের ৩৪টি গ্রাম থেকেও লোকজন পালিয়ে চলে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছে। জ হাতয় আরো বলেন, ‘যারা পালিয়ে গেছে, তাদের সবাইকে ফিরতে দেওয়া হবে না। তাদের যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে তাদের দেশে ফিরতে দেওয়া হবে।’ প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী দুই ডজনের বেশি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এর পরই হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে...
ষোড়শ সংশোধনীর রায় বাতিলে আইনি পদক্ষেপ গ্রহণে সংসদে প্রস্তাব পাস

ষোড়শ সংশোধনীর রায় বাতিলে আইনি পদক্ষেপ গ্রহণে সংসদে প্রস্তাব পাস

জাতীয়, স্লাইড
ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং এর কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে সংসদে একটি প্রস্তাব পাস করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। রাত ১১টা ৩২ মিনিটে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে পাস করা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানননীয় প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এটা প্রতিয়মান হয়যে তিনি সপ্তদশ শতাব্দিতে ফিরে যাচ্ছেন। ওনার লেখার ভেতরে অনেক জায়গায় সাংঘর্ষিক রয়ে গেছে। তিনি তার রায়ে এমন এমন কথা বলেছেন, যেটা বিএনপি-জামায়েতসহ যে সকল দল বঙ্গবন্ধু বিরোধী কথা বলে, তিনিও তাদের মতোই করছেন। তিনি বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) সংসদের নারী আসন নিয়েও কথা বলেছেন। যেটা অনুচ্ছেদ ৭(১) এর সাথে সাংঘর্ষিক। তিনি তার রায়ে জাতীর জনকের বিরুদ্ধে কথা তুলেছেন। পরে তিনি সংসদে আনা প্রস্তাবে সমর্থন করেন।’ সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধ...

মীরসরাইতে আউশের মাঠে প্রতিকূলতা কাটিয়ে উঠলো কৃষকরা

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের কৃষি প্রধান জনপদ মীরসরাই উপজেলার ফসলের মাঠে চলছে এখন আউশ ধান কাটার উৎসব। মৌসুমের শুরুতে এবার বার বার বৈরী আবহাওয়ার পর সকল প্রতিকূলতা কাটিয়ে আউশের ফলন ভালো হওয়ায় অবশেষে কৃষকের মুখে ফুটে উঠেছে ¤্রয়িমান হাসি। কেউ কেউ ধান কাটার প্রস্তুুতি নিতে শুরু করেছে । কেউ বা ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পর ও এবার গেল বছরের তুলনায় আবাদ ও ফলন ৪শত হেক্টর বেশী হয়েছে। ঈদের আমেজ ছাপিয়ে কৃষকের এই ধান ঘরে তুলতে কৃষক কৃষাণী কারও যেন একটুও ফুসরত নেই। চারদিকে এখন ধান কেটে ঘরে তোলার প্রতিযোগিতা চলছে। আকাশে ঝড়ের ঘনঘটা দেখলে ও কৃষক তাড়াতাড়ি আউশ ধান ঘরে তুলতে ব্যাকুল। দীর্ঘ দিনের এই পরিশ্রমের ফসল আউশ ধান সংরক্ষন করে ঘরে তুলতে কেউ কেউ অন্য জেলা থেকে শ্রমিক এনেছেন আবার কেউ কেউ এলাকার শ্রমিক নিয়ে এই ধান কাটার মহা উৎসবে ব্যস্ত। উপজেলার বিভিন্ন এলাকায় ঘু...
মোবাইল থেকে ডিলেট হওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম

মোবাইল থেকে ডিলেট হওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
প্রায়ই আমরা ভুলবশত মোবাইল থেকে বিভিন্ন ছবি ডিলেট করে ফেলি। অনেক সময় ভুল করে মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি। এতে করে স্মার্টফোন থেকে হারিয়ে যাও অসংখ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি। স্মার্টফোনে স্টোর থাকা বহু কিছুর ভিড়ে আমরা বুঝতে পারি না যে আসলে কোন ফোল্ডারটা কাজের আর কোনটা অকাজের। অনেক সময়ে দেখা যায় কাজের জিনিসগুলোই ডিলেট হয়ে গিয়েছে। যেহেতু স্মার্টফোনের জগতে এখন রাজত্ব করছে অ্যান্ড্রয়েড ফোন। তাই এখানে আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের রিকভারী প্রসেস নিয়ে কথা বলবো। বিস্তারিত পড়ে জেনে নিন, কিভাবে ফিরিয়ে আনবেন আপনার ফোন থেকে ডিলেট হওয়া ফাইল, ফটো বা ভিডিও ! প্রথমেই আপনাকে জানতে হবে, ডিলেট হব‍ার পূর্বে ‍আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিলো ! ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলেট হয়, তাহলে রিকভার করতে তেমন একটা অসুবিধা নেই। মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভ‍ার কর‍ার...
বিশ্বসুন্দরী বাছাইয়ে বিচারক নিরব

বিশ্বসুন্দরী বাছাইয়ে বিচারক নিরব

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের নারীরা। বর্তমানে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। হাজারও সুন্দরীদের থেকে সেরা সুন্দরীদের বাছাই করে পাঠানো হবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল পর্বে। সেরাদের নির্বাচিত করতে নিয়োজিত রয়েছেন কয়েকজন অভিজ্ঞ বিচারক। তাদের মধ্যে যুক্ত হয়েছেন নায়ক নিরব। গত রবিবার ছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেরা ২২ জন থেকে সেরা ১৬ জন বাছাই করার আনুষ্ঠানিকতা। সেখানে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিরব বলেন, অভিনয়ের বাইরে অনেক অনুষ্ঠানের আমন্ত্রণ পাই। চেষ্টা করি মানসম্মত অনুষ্ঠানগুলোতে সম্পৃক্ত থাকার জন্য। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বিচারক হওয়াটা দারুণ অভিজ্ঞতা হয়ে এলো। খুব এনজয় করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার স্বপ্ন দেখা সব প্রতিযোগীর জন্য আমার ভালোবাসা রইল। আমি বিশ্বাস করি প্রত্যেকেই কোনো না কোনোভাবে...
সু চিকে ‘নিষ্ঠুর’ নারী বললেন খোমেনি

সু চিকে ‘নিষ্ঠুর’ নারী বললেন খোমেনি

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিধনযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির সরকারের অধীনে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড ও জাতিগত নিধনের ঘটনায় তাকে নিষ্ঠুর নারী হিসেবেও বর্ণনা করেন আয়াতুল্লাহ আল খোমেনি। আয়াতুল্লাহ আল খোমেনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা মিয়ানমারের জন্য রাজনৈতিক দুর্যোগ। কারণ, এই হত্যাকাণ্ড পরিচালনা করছেন শান্তিতে নোবল জয়ী নেত্রী অং সান সু চির সরকার। যাকে তিনি নৃশংস নারী হিসেবে অভিহিত করছেন।  সহিংসতা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে বাস্তবে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান ইরানের এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিত মিয়ানমারের সরকারের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে চাপ বাড়িয়ে দেয়া। গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলার অযুহ...