এবার হানি সিংয়ের নায়িকা জ্যাকুলিন
গত এক বছরে রেকর্ডসংখ্যক জনপ্রিয় গান বলিউড ছবির মাধ্যমে উপহার দিয়েছেন আলোচিত সংগীত তারকা হানি সিং। মূলত একজন র্যাপার হলেও সেটিকে ছাপিয়ে বলিউডের জনপ্রিয় কণ্ঠে পরিণত হয়েছেন তিনি। শুধু তাই নয়, হানি সিং এখন ভিডিও মায়েস্ত্রোও বটে। কেননা ছবির প্রচারণার জন্য হানি সিংয়ের গান ও ভিডিওর উপস্থিতি অপরিহার্য হিসেবেই মনে করছেন বেশিরভাগ চলচ্চিত্র পরিচালক। আর তাই তো ছবির প্রচারণায় এখন পর্যন্ত অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, কারিনা কাপুর, দিপিকা পাডুকোন, সানি লিওনসহ নামিদামী তারকাদের সঙ্গে হানি সিংকে এখন প্রায়ই দেখা যায়। অনেকে চলচ্চিত্রের ‘হিট মেশিন’ হিসেবেও আখ্যায়িত করেন এই তারকাকে। এদিকে খুব শিগগিরই হানি সিংয়ের নতুন একটি গানে সোনাক্ষিকে মডেল হিসেবে দেখা যাবে। আর নতুন খবর হচ্ছে এবার হানি সিংয়ের নায়িকা বনতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। ‘ক...







