Tuesday, July 28Welcome khabarica24 Online

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে ‘নকল লাইক’ পাওয়ার উপায়!

ফেসবুকে ‘নকল লাইক’ পাওয়ার উপায়!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
ডেস্ক- ফেসবুকে কোনো পোস্টে দিয়ে অনেকে লাইকের জন্য বিভিন্ন পন্থা অনুসরণের চেষ্টা করেন। তবে আপনি চাইলে নকল লাইকের মাধ্যমে লাইকের সংখ্যা বাড়াতে পারেন। অবশ্বিাস্য মনে হলেও সত্যি। সম্প্রতি ফেসবুকের এক ভুলের কারণে এমনটাই হচ্ছে বলে জানা গেছে। লোয়া বিশ্ববিদ্যালয় ও লাহোর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের চোখে প্রথম ধরা পড়ে নকল লাইকের বিষয়টি। বিজ্ঞানীরা তদন্ত করে জানতে পেরেছেন ‘কলিউশান নেটওয়ার্ক’-এর মাধ্যমে বিনামূল্যে কোটি কোটি নকল লাইক পাওয়া সম্ভব হচ্ছে। বিজ্ঞানিরা জানিয়েছেন এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে আপনার অ্যাকাউন্টেরর প্রায় সব অ্যাকসেস গ্র্যান্ট করতে হবে। এটা করে ফেললেই আপনি যুক্ত হয়ে যাবেন ওই নেটওয়ার্কে। নোকিয়া ৬, গ্যালাক্সি নোট ৮, মটো জি-৫এস প্লাস, এলজি ভি৩০ সহ আরও কিছু ট্রেন্ডিং ফোনে অ্যাপল আইমুভি, স্পোটিফাই- এর মতো কিছু অ্যাপে ফেসবুক দিয়ে লগ ইন করলে এই নেটওয়ার্কে ঢুকে পড়বেন। এরপর আপনি কি...
মোবাইল থেকে ডিলেট হওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম

মোবাইল থেকে ডিলেট হওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
প্রায়ই আমরা ভুলবশত মোবাইল থেকে বিভিন্ন ছবি ডিলেট করে ফেলি। অনেক সময় ভুল করে মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি। এতে করে স্মার্টফোন থেকে হারিয়ে যাও অসংখ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি। স্মার্টফোনে স্টোর থাকা বহু কিছুর ভিড়ে আমরা বুঝতে পারি না যে আসলে কোন ফোল্ডারটা কাজের আর কোনটা অকাজের। অনেক সময়ে দেখা যায় কাজের জিনিসগুলোই ডিলেট হয়ে গিয়েছে। যেহেতু স্মার্টফোনের জগতে এখন রাজত্ব করছে অ্যান্ড্রয়েড ফোন। তাই এখানে আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের রিকভারী প্রসেস নিয়ে কথা বলবো। বিস্তারিত পড়ে জেনে নিন, কিভাবে ফিরিয়ে আনবেন আপনার ফোন থেকে ডিলেট হওয়া ফাইল, ফটো বা ভিডিও ! প্রথমেই আপনাকে জানতে হবে, ডিলেট হব‍ার পূর্বে ‍আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিলো ! ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলেট হয়, তাহলে রিকভার করতে তেমন একটা অসুবিধা নেই। মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভ‍ার কর‍ার...
মোবাইল ব্যবহারকারীদের জন্য ইউটিউবে নতুন সুবিধা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ইউটিউবে নতুন সুবিধা

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :ভিডিও উপভোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি সুবিধা হচ্ছে, ভিডিওর স্পিড নিয়ন্ত্রণ। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ইউটিউবে বহু আগে থেকেই এ ফিচার থাকলেও, এবার মোবাইল ব্যবহারকারীদের জন্যও ভিডিও প্লেব্যাক স্পিড বেছে নেওয়ার ফিচার যুক্ত করেছে ইউটিউব কর্তৃপক্ষ। উদাহরণস্বরূপ, নতুন এই ফিচারের ফলে ইউটিউবে টিউটোরিয়ালের ভিডিওগুলো দেখার জন্য বার বার আর ভিডিও পেছনে টানার দরকার হবে না। ধীর স্পিডে স্বাচ্ছন্দ্যে টিউটোরিয়ালের ভিডিও যেমন দেখা যাবে তেমনি বিরক্তিকর কোনো ভিডিও দ্রুত স্পিডে দেখে ফেলা যাবে। ইউটিউবের অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অ্যাপেই নতুন এই ফিচার যুক্ত করা হয়েছে। ইউটিউবের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পল্লবী পাওয়েল এক ঘোষণায় জানিয়েছেন, মোবাইল অ্যাপে নতুন এই আপডেটের জন্য তাদের ইঞ্জিনিয়ারদের কারিগরি বাঁধা অতিক্রম করতে হয়েছে। ভিডিও প্লেব্যাকের স্পিড ধীর বা দ্রুত করায় তা যেন অডি...

মানুষের সর্বোচ্চ আয়ু জানালেন বিজ্ঞানীরা

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির এই সময়ে নিশ্চয় মানুষের জীবদ্দশার সম্ভাবনাও বেড়ে যেতে পারে? না, এক্ষেত্রে আশার বাণী শোনাতে পারেননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস তারা মানুষের সর্বোচ্চ আয়ুর সীমারেখা আবিষ্কার করতে পেরেছেন। নেদারল্যান্ডসে পরিচালিত নতুন একটি গবেষণায় বলা হয়েছে যে, একজন নারীর সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫.৭ বছর। পুরুষের ক্ষেত্রে তা সামান্য কম, ১১৪.১ বছর। গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা গেছে এমন ৭৫ হাজার মানুষের তথ্য সংগ্রহ করে তিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই মানুষের আয়ু ক্রমাগত বেড়ে চলছে। অনেক রোগের চিকিৎসা ব্যবস্থায় উন্নতির কারণেই মানুষের আয়ু বেড়েছে। তবে আয়ু বেড়ে চলার এ ধারা কি অনন্তকাল ধরে চলবে? উত্তরে বিজ্ঞানীরা বলছেন, না। মেডিকেল এক্সপ্রেসক...
কলম দিয়ে ১০ সেকেন্ডে ক্যানসার নির্ণয়!

কলম দিয়ে ১০ সেকেন্ডে ক্যানসার নির্ণয়!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১০ সেকেন্ডে ক্যানসার নির্ণয় করবে বিশেষ প্রযুক্তিতে তৈরি এক ধরনের কলম। বিজ্ঞানীরা এই ডিভাইসটির নাম দিয়েছেন মাসস্পেক পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই সুখবর দিয়েছেন। তারা বলছেন, তাদের উদ্ভাবিত বিশেষ এই কলমের রয়েছে আশ্চর্য ক্ষমতা। এটি এমন এক যন্ত্র, যা মাত্র ১০ সেকেন্ডে মানবদেহের ক্যানসার কোষ শনাক্ত করতে পারবে। বিজ্ঞানীদের ভাষ্য, টিউমার অপসারণের অস্ত্রোপচার আরো দ্রুত, নিরাপদ ও নির্ভুল করতে অবিশ্বাস্য ভূমিকা রাখবে বিশেষভাবে তৈরী এই ডিভাইস। অস্ত্রোপচারের পরও কোনো ক্যানসার কোষ থেকে গেলে, তা সহজেই শনাক্ত করে দিতে পারবে কলমটি। ফলে ক্যানসারের অস্ত্রোপচার শতভাগ সফল হওয়াতে বাধা থাকবে না বললেই চলে। বুধবার ‘সায়েন্স ট্রানস্লেশন মেডিসিন’ নামের জার্নালে এ-বিষয়ক গবেষণাপত্র প্রকাশিত হয়। এতে দাবি করা হয়েছে, উদ্ভাবিত ডিভাইসটি ৯৬ শতাংশ নির্ভুল ফলাফল ...
চশমায় চলবে ফেসবুক!

চশমায় চলবে ফেসবুক!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
অগমেন্টেড রিয়েলিটির সংক্ষেপ ‘এআর’। এ প্রযুক্তির ওপর ভিত্তি করেই ফেসবুক তৈরি করছে ‘এআর চশমা’। ফলে ফেসবুক চালানোর জন্য আর কোনো আলাদা যন্ত্রের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা কম্পিউটারের মতো চশমায় ফেসবুক চালাতে পারবেন। চশমাটিতে ব্যবহার করা হবে লেজার রশ্মি, স্ক্যানিং আয়না এবং অন্যান্য যন্ত্রপাতি। এসবের মাধ্যমে ছবি এবং ভিডিও চালু করা যাবে। এছাড়া চশমার লেন্সে আলোর সরবরাহ করবে লেজার রশ্মি, যা পরিণত হবে ছবি ও ভিডিওতে। চশমাটি পরলেই ছবি বা ভিডিও দেখতে পাবেন ব্যবহারকারীরা। চশমায় শব্দ শোনা ও বলার জন্য সহায়ক স্পিকার ও হেডফোনের ব্যবস্থা থাকছে। ম্যাশেবলের খবরে জানা যায়, বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পেটেন্ট দাখিল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পেটেন্টে লেখা ছিল, কম্পিউটারের বিভিন্ন উপাদান দ্বারা অগমেন্টেড দৃশ্য ব্যবহারকারীদের সামনে তৈরি হয়। কিন্তু এবার কম্পিউটারের পরিবর্তে এটি তৈরি হবে চশমার গ্লাসে...
১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এই ফোনে

১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এই ফোনে

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
ঢাকা : এডিসন গ্রুপ এর হ্যালিও সিরিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখতে গ্রুপটি এবার দেশের বাজারে হ্যালিও এস১০ উন্মুক্ত করেছে। এন্ড্রয়েড ন্যুগাট ৭.০ সম্বলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন। হ্যালিও এস১০ এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। থাকছে ১৩ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা। ক্যামেরা ফিচারগুলোর মধ্যে আছে স্লো মোশন, প্যানারোমা, মোড ফটোসহ আরও অনেক। এর দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯০ টাকা।   স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যাবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। ডিভাইসটির ব্যাক প্যানেলে নতুনত্ব যোগ করেছে ছোট একটি ক্যামেরা বাম্প। ডিভাইসটির কাঠামো বেশ শক্তপোক্ত। এতে হাইব্রিড ডুয়াল সিম স্লট আছে।   ফোনটিতে ৪০১০ মিলিএ্যাম্পিয়ার এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দিবে লম্বা সময় ধরে ব্য...
সিনেমা দেখতে বসে যারা আবেগে কেঁদে ফেলে সে মানুষগুলো বাস্তবে কেমন?

সিনেমা দেখতে বসে যারা আবেগে কেঁদে ফেলে সে মানুষগুলো বাস্তবে কেমন?

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, স্লাইড
দেখতে বসেছেন ‘লগান’ অথবা ‘কাল হো না হো’। তীব্র আবেগের মুহূর্তে নিজেকে সামলানো দায় হয়ে পড়ে কি? স্থান-কাল-পাত্র না মেনেই বাঁধ ভেঙে নেমে আসে চোথের জল? পাশে বসে থাকা গিন্নি অথবা বান্ধবী কি তাই নিয়ে প্যাঁক দেন আপনাকে? আর পরে এই অসুবিধের কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে আসে?না, ঘাবড়ানোর কিছুই নেই। মনোবিদরা জানাচ্ছেন, শুধু সিনেমা নয়, বই পড়তে পড়তে, গান শুনতে শুনতে, এমনকী কোনও পেন্টিং দেখতে দেখতেও যাঁদের অশ্রুপাত ঘটে, তাঁরা বিরল সৌভাগ্যবান। তাঁদের মতে, যাঁরা এই ‘সমস্যা’-য় ভোগেন, তাঁরা বিপুল নিঃস্বার্থপরতা থেকে এটা করে ফেলেন। তাঁরা অন্যের আবেগ বা অনুভূতিকে যতটা দ্রুত নিজের ভিতরে নিতে পারেন, ততটা অন্যরা পারেন না। এটাও ঠিক, যাঁরা এই অশ্রুপাত-সমস্যায় ভোগেন, তাঁরা আবার দ্রুত নিজস্ব জীবনছন্দে ফিরেও আসতে পারেন। ব্যাপারটা ততটা হালকা নয়। মনোবিদরা জানাচ্ছেন, কোনও সিনেমা দেখতে গিয়ে অথবা বই পড়তে পড়তে আপনি...