আতঙ্কে ‘বিকাশ’ এজেন্টরা
নিউজ ,ডেস্ক :অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’র ২ হাজার ৮৮৭ এজেন্টের লেনদেন স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের অনিয়মের তদন্ত করছে আইন প্রয়োগকারী সংস্থাসহ বিকাশ কর্তৃপক্ষ। ফলে আতঙ্কে রয়েছেন বিকাশ এজেন্টরা।
জানা গেছে, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিধান এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা লঙ্ঘন করায় বিকাশের ২ হাজার ৮৮৭ এজেন্টের লেনদেন স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে নেয়া হবে ব্যবস্থা।
বিকাশের এজেন্ট আশরাফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে লেনদেন বন্ধ। বিকাশের ব্যবসার জন্যই দোকান দিয়েছিলাম। এখন যতদিন বন্ধ থাকবে ততদিন লোকসান হবে।
তিনি আরও বলেন, ‘আমি ব্যবসা করি। কে কোন উদ্দেশ্যে লেনদেন করে এটা জানি না, জানার কথাও না। আর এখন তো...






