Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

দুবাই টেস্টের প্রথম দিনেই ২৯ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা

দুবাই টেস্টের প্রথম দিনেই ২৯ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা

খেলাধুলা
দুবাই: আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্যভাবে ভেঙে পড়েছে পাকিস্তান। সিরিজে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসার চেষ্টা করছে। মাত্র ৯৯ রানে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে ৪৯ ওভার মোকাবেলায় প্রথম দিন শেষে ৩ উইকেটে ১২৮ রান স্কোরবোর্ডে জমা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দিনেই ২৯ রানের লিড নিয়েছে তারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসে আঘাত হানেন পাকিস্তানি বোলার জুলফিকার বাবর। ২৪ রান করা আলভিরু পিটারসনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন জুলফিকার বাবর। দলীয় রান তখন ৩৭। পিটারসনের বিদায়ের পর ক্রিজে আসেন ডিন এলগার। অধিনায়ক গ্রায়েম স্মিথ এলগারকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন। ৯১ রানের মাথায় ২৩ রান করা এলগারকে আজহার আলীর ক্যাচে পরিণত করেন পাকি...
সাকিবের পাঁচ উইকেট

সাকিবের পাঁচ উইকেট

খেলাধুলা
ঢাকা: ডুগ ব্রেসওয়েলকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান। বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিন চা বিরতির আগে এই নজির গড়েন বাংলাদেশের টেস্ট সেরা অলরাউন্ডার। ক্যারিয়ারের ৩২তম টেস্টে দশবার পাঁচ উইকেট নিলেন সাকিব। বুধবার ঢাকা টেস্টে পাঁচ উইকেট নেয়ার পথে সাকিব একে একে ফিরিয়েছেন পিটার ফুলটন (১৪), হামিশ রাদারফোর্ড (১৩), রস টেইলর (৫৩), ব্রেন্ডন ম্যাককুলাম (১১) ও ডুগ ব্রেসওয়েলকে (১৭)। সাকিবের পর টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সাতবার পাঁচ উইকেট নিয়েছিলেন স্পিনার মোহাম্মদ রফিক। আর চারবার পেসার শাহাদাত হোসেন।...
১ গ্রাম আগাছা বিক্রি ১ ডলারে!

১ গ্রাম আগাছা বিক্রি ১ ডলারে!

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক আগাছা! সম্ভবত পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু! কিন্তু এ আগাছাই বিক্রি হবে প্রতি গ্রাম এক মার্কিন ডলার দরে (প্রায় ৭৮ টাকা)! অপ্রয়োজনীয় আগাছা এমন অবিশ্বাস্য মূল্য পাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে! দেশটির মাদকনিয়ন্ত্রণ ও পাচারবিরোধী প্রচারণা সংস্থার প্রধান জুলিও কালদাজা জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে মারিজুয়ানা নামক আগাছার প্রতি গ্রাম (মাদক উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে) এক ডলার মূল্যে বিক্রি করবে সরকার। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে উচ্চকক্ষ সিনেটও আইনটি পাস হয়ে যাবে। এ আইনটি যদি পাস হয়ে যায়, তবে উরুগুয়েই পৃথিবীর প্রথম দেশ হিসেবে মারিজুয়ানা (মাদক উৎপাদনের কাঁচামাল) উৎপাদন, বিতরণ ও বিপণনে নিবন্ধন দেবে  এবং এ সংক্রান্ত আইনি বৈধতা দেবে। মাদক...

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানায় পাকিস্তানি সেনাবাহিনীর উন্মুক্ত গুলিবর্ষণে ভারতীয় রক্ষীবাহিনী বিএসএফের এক জওয়ান নিহত ও ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানাসহ ৫০টি স্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তারা মর্টার, রকেটসহ হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। বুধবার সকাল পর্যন্তও অনেকে জায়গায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে বলে ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। আন্তর্জাতিক সীমানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে মঙ্গলবার জম্মু সফর করেন।...
পোপের দেশে ক্রিকেট

পোপের দেশে ক্রিকেট

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক ক্যাথলিক ধর্মালম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটিতে ক্রিকেট খেলা চালু হতে যাচ্ছে। সম্প্রতি পোপ প্রধান বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটিতে প্রথম বারের মতো ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এখন কেবল দলগঠনের অপেক্ষা। বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে বিশ্বাস ও সমঝোতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অক্রিকেটীয়’ দেশে ক্রিকেট চালু করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখেন দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জন ম্যাকার্থি। তিনি উদ্যোগটিকে ‘ক্রিকেট কূটনীতি’ বলে উল্লেখ করে এর মাধ্যমে হিন্দু, মুসলিম ও শিখরা একত্রে খেলার সুযোগ পাবে বলে মনে করেন। ম্যাকার্থি বলেন, রোমে ২৫০-৩৫০ সম্ভাব্য খেলোয়াড় বিভিন্ন সেমিনার এবং ধর্মীয় বিশ্বাবিদ্যালয়ে পড়াশোনা করে। এদের অনেকেই ক্রিকেট প্রধান দেশ থেকে আগত। সুতরাং দল গঠনে কোন সমস্যা হবে না। ইতোমধ্যেই ‘ভ্যাটিকান-১১’ নামে ক্রিকেট বোর্ড গঠন করতে হয়েছে। ...
সীমান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত-চীন

সীমান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত-চীন

আন্তর্জাতিক, স্লাইড
ডেস্ক নিউজ বহুল কাঙ্ক্ষিত সীমান্ত রক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও চীন। চলতি বছরের শুরুতে সীমানা নিয়ে উভয় দেশের সম্পর্কে অচলাবস্থা নিরসনে গতকাল এ চুক্তি স্বাক্ষরিত হয়। চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে দুই রাষ্ট্রপ্রধান পারস্পরিক আস্থা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সীমানা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে নানা ধরনের মতানৈক্য রয়েছে। এমনকি ১৯৬২ সালে একটি যুদ্ধও হয়। এখনো নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে। চীনা প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সরকারেরই বিবাদ মেটানোর মতো সক্ষমতা রয়েছে। সুতরাং এগুলো কোনোভাবেই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না। তবে দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থা সচল করার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। মোট নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া দেশ দুটি বাণিজ্যিক ঘাটতি কমানোর বিষয়...
জিয়াকে নিয়ে কটুক্তি করায় ওয়াক আউট করেছি : এমকে আনোয়ার

জিয়াকে নিয়ে কটুক্তি করায় ওয়াক আউট করেছি : এমকে আনোয়ার

জাতীয়, স্লাইড
অনলাইন ডেস্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, সংসদে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম ৫ম সংশোধনী প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রয়াত প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কক্তুক্তি করেছেন। এটার প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি। বুধবার সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানের ৪র্থ সংশোধনী বাতিল করেছিলেন বাকশালসহ কিছু বিষয় বাতিল করার জন্য। আমরা সংসদে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। দেশে সাংবিধানিক সঙ্কট চলছে। দেশের মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। কিন্তু, সংসদে আমাদের কথা বলার পরিবেশ রাখা হয়নি। এমকে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন তা আমরা কটু মন্তব্য করে প্রত্যাখান করিনি। বিরোধী দলীয় নেতা একটা রূপরেখা দিয়েছেন। দেশে-বিদেশে তা গ্রহণযোগ্য হয়েছে। এসময় বিএ...
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএ বিমানবন্দরে আটক

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএ বিমানবন্দরে আটক

জাতীয়
অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আনিসুজ্জামান দোলনকে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের একটি বিশেষ টিম তাঁকে আটক করে। সূত্রে জানা যায়, দোলন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে না জানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী নিজেই পুলিশ দিয়ে তাঁকে আটক করান। এরপর তাঁকে গোয়েন্দা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গতকাল সকালে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে দোলন বিমানবন্দরে যান। এরপর প্রতিমন্ত্রীর নির্দেশে পরিবারসহ তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।...