Sunday, October 25Welcome khabarica24 Online

লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ

image_155227.latif6
মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।
হাকিম আতিকুর রহমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। লতিফ সিদ্দিকী মঙ্গলবার দুপুরে ধানমণ্ডি থানায় এসে আত্মসমর্পণ করেন।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, তিনি (লতিফ সিদ্দিকী) মঙ্গলবার দুপুরে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আমরা আদালতে হাজির করেছি।