Sunday, October 25Welcome khabarica24 Online

বিএনপিকে দেশ থেকে তাড়াতে হবে : মায়া

image_154575.maya
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই হবে না, তাদের লালন-পালনকারী বিএনপিকেও এ দেশ থেকে তাড়াতে হবে। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগরী আওয়ামী লীগের এ নেতা বলেন, জামায়াত-শিবির এ দেশের জন্য বিষফোড়া। যারা জামায়াত-শিবির করে, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই যারা এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালন করেছে, তাদেরও এ দেশ থেকে বিতাড়িত করতে হবে।
তিনি বলেন, জনগণের দাবি, আগামী বিজয়ের মাসেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। মন্ত্রী আরো বলেন, সংবিধান মতে ২০১৯ সালে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে এখন তো তাদের আমও গেছে ছালাও গেছে। আগামীতে গাছটিও হারাবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগের সভাপতি সাঈদুর রহমান।