Tuesday, July 28Welcome khabarica24 Online

আমিরাতে তরুণ প্রজন্ম দলের আলোচনা সভা

দুবাই প্রতিনিধি :

torun dol

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএই তরুণ প্রজন্ম দল সভাপতি এম শামছুর রহমান সোহেল এর সভাপতিত্বে এমএন কে বাবু ও আলমগির এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমান বিএনপির সভাপতি শাহনুর শাহিন।

বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও আজমান বিএনপি সাধারণ সম্পাদক মো. ছোলাইমান, ইউএই বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল, শারজাহ যুবদল সভাপতি আরমান চৌধুরী, আজমান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছায়েদ।

এতে প্রধান বক্তা ছিলেন ইউএই তরুণ প্রজন্ম দল সহ সভাপতি শেখ শাহনুর আলম।

এসময় বক্তারা ৭ই নভেম্বর কে বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘোষণা করার দাবি জানান। একই সাথে বেগম খালেদা জিয়ার ডাকে অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের শরিক হয়ে আন্দোলনে রাজপথে থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।