Sunday, October 25Welcome khabarica24 Online

বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

baryerhat collegeমীরসরাই প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী’র ফাঁসির রায় প্রত্যাখান করে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল করেছে মীরসরাইয়ের বারইয়ারহাট কলেজ ছাত্রলীগ। ১লা নভেম্বর (শনিবার) সকাল ১০টার সময় কলেজ ছাত্রলীগ নেতা অঙ্কুর চক্রবর্তী ও মীরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য আরফিন নাহিদের নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে কলেজে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরফিন নাহিদ জামায়াত শিবিরের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যে কোন মূল্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে। সমাবেশে ছাত্রলীগ নেতা সোহাগ, রুবেল সহ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা অংশগ্রহন করে।