Sunday, October 25Welcome khabarica24 Online

সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

image_137305.govt

 

পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি পড়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।