Tuesday, July 28Welcome khabarica24 Online

আ.লীগ সর্বদা ইসলাম প্রচারে সচেষ্

sheikh-hasina_3_26346

আওয়ামী লীগ সব সময় ইসলামের প্রচার ও প্রসারে সচেষ্ট বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। জীবনকে উন্নত করার ধর্ম এটি। এটি বিশ্বে শান্তির ধর্ম হিসেবেই পরিচিত পাক আমরা সেটাই চাই। তাই আওয়ামী লীগ সব সময় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সচেষ্ট।

প্রধানমন্ত্রী আজ হজ কার্যক্রম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ইসলাম বুঝতে পারে সেজন্য আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি মসজিদে মক্তব চালু করা হয়েছে। যাতে করে মানুষ শুদ্ধ করে কোরআন শিখতে পারে। তাছাড়া ঘোষিত শিক্ষা নীতিমালায় নামাজ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।