Friday, September 11Welcome khabarica24 Online

খোকাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

khoka1_138760

দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা ১১টার দিকে অবৈধ প্রক্রিয়ায় দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এর আগে ২১ আগস্ট দুদকের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়।
মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন এবং মোতালেব হোসেন।
জানা যায়, রাজধানীর বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।