Monday, September 21Welcome khabarica24 Online

গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

image_111397.gazipur-gutted+fire+(5)

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি আগ্রাসনের ১৯তম দিন বিকেল পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না।
ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ স্থানীয় সময় বিকেলে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।গত ৮ জুলাই ইসরায়েল হামাস সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছে পাঁচ হাজার ৮৭০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।