Tuesday, July 28Welcome khabarica24 Online

টুইটারের ৮ মিলিয়ন ভক্ত

untitled-10_66963

বলিউড বাদশাহ শাহরুখ খানের টুইটার অনুসারীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখনও অমিতাভ বচ্চনের টুইটার রাজত্বে হানা দিতে পারেননি কিং খান। কারণ তার ৯০ লাখেরও বেশি ভক্ত। শাহরুখ টুইটারে যোগ দেন ২০১০ সালে। চার বছরে ৮০ লাখ অনুসারী। টুইটার অনুসারীর সংখ্যার বিবেচনায় শাহরুখের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির খান ও সালমান খান। তাদের দু’জনেরই অনুসারীর সংখ্যা ৭০ লাখের কিছু বেশি। ৮০ লাখ টুইটার অনুসারী পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে শাহরুখ বলেন, ‘হৃদস্পন্দনের শব্দ আমরা শুনতে পাই। আর ভক্তদের হৃদস্পন্দনের মধ্য দিয়ে শুনতে পাই সঙ্গীতের মূর্ছনা।